নন্দীগ্রাম নিয়ে বিভ্রান্তি, জিতেছেন শুভেন্দু

নন্দীগ্রাম নিয়ে বিভ্রান্তি, জিতেছেন শুভেন্দু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নন্দীগ্রাম নিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ১৭ দফা ভোটগণনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন বলে খবর এসেছিল। কিন্তু সন্ধ্যার পর মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয়, সার্ভারে সমস্যার জেরে সঠিক ভাবে কিছু জানা যাচ্ছে না। তার পরেই ১৬২২ ভোটে শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসল। এ নিয়ে যোগাযোগ করা হলে ফোনে শুভেন্দু বলেন, ‘১৬২২ ভোটে জিতেছি আমি।’ যদিও পোস্টাল ব্যালট ছাড়া মমতার সঙ্গে শুভেন্দুর জয়ের ব্যবধান ৯৭৮৭ ভোটের।

তবে নিজে হারলেও দলের জয়ের জন্য বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা। তিনি বলেন, ‘বাংলার জয়ের জন্য সকলকে অভিনন্দন। বাংলার জয়, মানুষের জয়।’

এর আগে যদিও সংবাদ সংস্থা এএনআই জানিয়েছিল, ১২০২ ভোটে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা। সার্ভারের ত্রুটির জেরে দুপুরে এমনিতেই চল্লিশ মিনিট ভোটগণনা বন্ধ ছিল এখানে। তার পর মমতার জয়ের খবর সামনে আসার পরও কোনো তথ্য প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। তার পরেই জানা যায়, শুভেন্দু জয়ী হয়েছেন। তবে কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *