দেওবন্দের শিক্ষক মাওলানা নূর আলম আমিনীর ইন্তেকাল

দেওবন্দের শিক্ষক মাওলানা নূর আলম আমিনীর ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের প্রবীণ শিক্ষক, আরবি ম্যাগাজিন আদ-দাঈ এর চিফ এডিটর মাওলানা নুর আলম খলিল আমিনী রোববার রাত ৩টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাওলানা নুর আলম খলিল আমিনী রহ. গত ১৫ দিন যাবৎ অসুস্থ ছিলেন। তাকে অক্সিজেন লাগানো হয়েছিল, প্রাথমিক চিকিৎসা শেষে দুইদিন আগে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। রোববার দুপুর থেকে তার শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপর আজ মধ্যরাতে তিনি দেওবন্দে নিজের বিশ্রামাগারে ইন্তেকাল করেন।

মাওলানা নূর আলম খলিল আমিনী দারুল উলূম দেওবন্দে তিন দশক ধরে আরবি ভাষা সাহিত্যের খেদমত আঞ্জাম দিয়ে আসছিলেন। এছাড়াও তিনি হিন্দুস্তান থেকে প্রকাশিত মাসিক আদ দাঈ ম্যাগাজিনের চিফ এডিটর ছিলেন।

তিনি আরবি উর্দু দুই ভাষাতেই প্রায় ১০টির মত কিতাব লিখেছেন এবং কিতাবগুলো আহলে ইলমের মাঝে ব্যাপক জনপ্রিয়। তাঁর তার লিখিত বই ‘ফিলিস্তিন ফি ইন্তিজারি সালাহিদিন’ আসাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার অর্ন্তভুক্ত ছিল। এছাড়া তার ‘মিফতাহুল আরব’ বইটি বিভিন্ন মাদরাসায় দরসে নিজামির সিলেবাসের অন্তর্ভুক্ত।

তিনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপালের বাইরে আরব ও ইউরোপের দেশগুলোতেও জনপ্রিয়। তার আরবি কিতাবগুলো আরব দেশের পাঠকরাও আগ্রহভরে পড়েন। বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত রয়েছে।

মাওলানা খলিল আহমদ আমিনী রহ. বিহারের সীতামরাহী জেলার রায়পুর গ্রামের বাসিন্দা ছিলেন। ১৯৫২ সালের ১৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ২০১৭ সালে প্রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অফ অনার লাভ করেন।

সূত্র: আসরে হাজির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *