গণপরিবহন চলবে ৬ মে থেকে : সেতুমন্ত্রী

গণপরিবহন চলবে ৬ মে থেকে : সেতুমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঈদকে সামনে রেখে আগামী ৬ মে থেকে সরকার শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করছে।

তিনি জানান, জেলার পরিবহন জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং কোনোভাবেই জেলার সীমানা অতিক্রম করতে পারবে না। সিটির ক্ষেত্রেও সিটি পরিবহন সিটির বাইরে যেতে পারবে না বলেও জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কোনো গাড়ি ঢাকা জেলার সীমারেখার বাইরে যেতে পারবে না।

তিনি পরিবহনগুলোকে অবশ্যই অর্ধেক আসন খালি রেখে নতুন সমন্বয়কৃত ভাড়ায় চলতে হবে বলে জানান।

অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, পরিবহন শ্রমিক ও যাত্রীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে এবং প্রতি ট্রিপে গাড়ি জীবানুমুক্ত করাও বাধ্যতাৃূলক হতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *