পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।
তিনি বলেন, রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মীনি রাশিদা খানম বৃহস্পতিবার দুপুর ১টায় বঙ্গভবনে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজগ্রহণ করেন। ভ্যাকসিন গ্রহণকালে পরিবারের সদস্য, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং ব্যক্তিগত চিকিৎসক উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১০ মার্চ রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মীনি রাশিদা খানম কোভিড-১৯ ভ্যাকসিন প্রথম ডোজগ্রহণ করেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ৫৮ লাখ ১৮ হাজার ৪০০ এর বেশী লোক প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে। গতকাল (৬ মে) পর্যন্ত প্রায় ৩২ লাখ ১০ হাজার ৫০৯ জন দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।


