ভারতে একদিনে করোনায় ৪ হাজারের বেশি মৃত্যু

ভারতে একদিনে করোনায় ৪ হাজারের বেশি মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা চার হাজার অতিক্রম করেছে । মহামারিতে চরম বিপর্যয়ে থাকা দেশটি প্রতিদিন গড়ছে এমন অপ্রীতিকর রেকর্ড।

নতুন শনাক্ত রোগীর সংখ্যা এদিনও ছাড়িয়েছে চার লাখ। শনিবার (৮ মে) এ তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ডওমিটারস।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ২৭১ জন। এই সময়ে মৃত্যু হয়েছে আরো ৪ হাজার ১শ ৯৪ জনের।

দেশটির গবেষকরা বলছেন, গেল দু’সপ্তাহের পর্যবেক্ষণ অনুসারে ভাইরাসটি সবচেয়ে ৪১ শতাংশ পর্যন্ত সক্রিয় পর্যটন নগরী গোয়ায়। সেখানে দ্রুত বিস্তার লাভ করছে করোনা। এরপরই রয়েছে নয়াদিল্লি। রাজধানীতে ২১ শতাংশ পর্যন্ত সক্রিয় ভাইরাসটি।

ভারতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগী ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৫৫৬ জন। আর মোট মৃত্যু ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জন। সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে যথারীতি শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এ রাজ্যেই মোট আক্রান্ত ৫০ লাখ। আর মৃত্যু হয়েছে ৭৪ হাজারের বেশি মানুষের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *