পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৫১৪ জনের। এদিকে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে রোববারের (৯ মে) তুলনায় সোমবার (১০ মে) দেশে করোনা শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে। এর আগে রবিবার (৯ মে) দেশে করোনাভাইরাসের নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছিলেন এক হাজার ৩৮৬ জন। এর আগে শনিবার (৮ মে) দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছিলেন আরো ১ হাজার ২৮৫ জনের।


