এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠান কমেছে: শিক্ষামন্ত্রী

এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠান কমেছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে সংখ্যা ৪ হাজার ১৭১টি। উল্টো আগের বছরের চেয়ে সব শিক্ষার্থী ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩১টি।

শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানিয়েছেন।

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার বিস্তারিত ফলাফল তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, এবার মোট ৫ হাজার ২৭৯টি স্কুল ও মাদরাসার সবাই পাস করেছে। অপরদিকে ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।

গত বছর শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৪৫০টি এবং শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৮টি।

সংবাদ সম্মেলনে সরবরাহ করা ফলাফলের সার-সংক্ষেপ পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা বোর্ডে ৫২৯, রাজশাহীতে এক হাজার ৩৫, কুমিল্লায় ৬১, যশোরে ২৮১, চট্টগ্রামে ৯০, বরিশালে ৮১২, সিলেটে ১৭১ ও দিনাজপুর বোর্ডে ৫৮০টি শতভাগ পাসের প্রতিষ্ঠান রয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৭২০টি, গত বছর এ সংখ্যা ছিল ৩ হাজার ২০৩টি।

অপরদিকে ঢাকা বোর্ডে ৬, রাজশাহীতে ৫, কুমিল্লায় একটি, যশোরে ৯ এবং দিনাজপুরে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

মাদরাসা বোর্ডের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। গত বছর এ সংখ্যা ছিল ২০টি।

এবার পাসের হার জেএসসিতে ৮৩ দশমিক ১০ শতাংশ ও জেডিসিতে ৮৬ দশমিক ৮০ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *