হবিগঞ্জে পুলিশের গুলিতে সাবেক কাউন্সিলর নিহত

হবিগঞ্জে পুলিশের গুলিতে সাবেক কাউন্সিলর নিহত

পাথেয় রিপোর্ট ● হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের গুলিতে সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ইউনুস মাদকসম্রাট। এ সময় হামলায় এক দারোগা গুরুতর আহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের মাগুরউন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি দক্ষিণ হাতুণ্ডা গ্রামের গনি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রাতে চুনারুঘাট থানার দারোগা আতাউর রহমান একজন কনস্টেবল নিয়ে ওই গ্রামে আসামি ধরতে যান। সেখানে একটি ঘরে আসামি আছে সন্দেহে তারা ঢুকে পড়েন। এ সময় ওই ঘরে ইউনুসসহ চার ব্যক্তি মাদক সেবন করছিলেন।

পুলিশকে দেখে তারা তড়িঘড়ি করে পালাতে গেলে ইউনুস মিয়াকে আটক করে পুলিশ। তাৎক্ষণিক ইউনুস একটি ধারালো অস্ত্র নিয়ে ওই দারোগার ওপর হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলেই ইউনুসের মৃত্যু হয়।

জেলা সহকারী পুলিশ সুপার রাজু আহমেদ জানান, খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। আহত ওই পুলিশ কর্মকর্তাকেও উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *