ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে আমরা জবাব দিবো : হামাস

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে আমরা জবাব দিবো : হামাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসরাইল যদি পবিত্র জেরুজালেম শহরে ফিলিস্তিনিদের ওপর নতুন করে হামলার চেষ্টা করে তাহলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে হামাস।

সংগঠনের অন্যতম মুখপাত্র আবদুল লতিফ কানু রোববার (২৩ মে) সাওয়া রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি বলেন, পবিত্র জেরুজালেম শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরের লোকজনকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করা হলে, আল-আকসা মসজিদ ভাগ করার চেষ্টা হলে কিংবা এই মসজিদের পরিচয় মুছে ফেলা এবং একে ইহুদিকরণের চেষ্টা হলে আমরা তার জবাব দিতে প্রস্তুত রয়েছি।

উল্লেখ্য, পবিত্র রমজান মাস শুরুর পর থেকেই ইহুদিবাদী ইসরাইল আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা জোরদার করে এবং জেরুজালেম শহর শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি মুসলমানদের উচ্ছেদের চেষ্টা চালায়। এক্ষেত্রে আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করে ইহুদিবাদী সরকার। সেখানে পরিস্থিতির অবনতি হলে হামাস ইসরাইলকে চূড়ান্ত সময় সময় বেঁধে দেয় এবং পরবর্তীতে ইসরাইলের সঙ্গে ব্যাপকভিত্তিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। ১২ দিন যুদ্ধের পর মিশরের মধ্যস্থতায় ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় এবং শুক্রবার থেকে তা কার্যকর হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *