পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের মুসলমানদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন শাইখুল ইসলাম মাওলানা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.) এর দৌহিত্র, জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।
দারুল উলূম দেওবন্দের নির্বাহী মুহতামীম, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আমীরুল হিন্দ আল্লামা ক্বারী সাইয়্যিদ মুহাম্মদ উসমান মানসুরপুরীর ইন্তেকালের পর আজ বৃহস্পতিবার (২৭ মে) জমিয়তে উলামায়ে হিন্দের মজলিসে আমেলার বৈঠকে সর্বসম্মতিক্রমে মাওলানা মাহমুদ মাদানীকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়।
আরও পড়ুন: বিশ্ব মুসলিম তারুণ্যের আইডল মাহমুদ মাদানী : আল্লামা মাসঊদ
বৈঠকে মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানীর স্থলে মাওলানা হাকিমুদ্দীন কাসিমীকে ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়।
আরও পড়ুন: আমীরুল হিন্দ আল্লামা ক্বারী উসমান মানসুরপুরীঃ জীবন ও কর্ম
দিল্লির জমিয়তে উলামায়ে হিন্দের দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অনলাইনেও অনেক সদস্য যুক্ত হন।


