নারী পাচার চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব

নারী পাচার চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে নারী পাচার এবং সম্প্রতি বাংলাদেশি তরুণীকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম মূলহোতাসহ চার জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১ জুন) দুপুরে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে নারী পাচার এবং সম্প্রতি বাংলাদেশি তরুণীকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম মূলহোতা আশরাফুল মন্ডল ওরফে বস রাফি ও তার সহযোগী ম্যাডাম সাহিদাসহ পাচার চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুন) বিকেলে ৫টায় রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *