রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর পূর্ব রামপুরার বায়তুল মামুর জামে মসজিদ গলি এলাকায় গ্যাস পাইপলাইন কাজে ট্রায়াল শাট-ডাউনের জন্য বৃহস্পতিবার (৩ জুন) ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টাই-ইন কার্যক্রমের জন্য পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা, বউবাজার, আল-মামুর মসজিদ এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেইসঙ্গে ওই এলাকাসংলগ্ন আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাসের চাপ কম থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *