পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসরায়েলের বিদায়ী সরকার বলেছে পুলিশ অনুমোদন দিলে আগামী সপ্তাহে জেরুসালেমের পুরনো শহরে ইসরায়েলি জাতীয়তাবাদীদের পতাকা মিছিল যেতে পারবে।
এই মিছিল হবার কথা ছিল ১০ জুন । কিন্তু মুসলিম এলাকায় এই মিছিলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ উঠে। ফলে ইসরায়েলি পুলিশ মিছিলের রুট প্রত্যখ্যান করে। যে কারনে মিছিলের আয়োজন বাতিল করে দেয় উদ্যোক্তারা।
এদিকে ফিলিস্তিনি জনগণ এই মিছিলকে উস্কানিমূলক বলে মনে করছেন।
অন্যদিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস হুঁশিয়ারি দিয়েছে যে এই মিছিলের অনুমতি দেয়া হলে গাযায় আবার নতুন দফা সংঘাত শুরু হতে পারে।
প্রসঙ্গত, গত মাসে ইসরায়েল এবং হামাসের মধ্যে এগারো দিনের রক্তক্ষয়ী লড়াইয়ে গাযায় প্রাণ হারিয়েছিল অন্তত ২৫৬জন মানুষ এবং ইসরায়েলে মারা যায় ১৩জন।


