লাকসামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

লাকসামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লার লাকসামে পানিতে ডুবে রোমানা নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রোমানা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রামের আবুল বাশারের মেয়ে। শনিবার (১২ জুন) সকালে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৯টার দিকে শিশুটি ঘরে খেলা করছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে শিশুটির মা, কাকাসহ অন্যরা খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ঘরের পাশেই একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই শিশুটিকে তাৎক্ষণিক লাকসামের একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর কাকা সোহাগ জানান, সকাল সোয়া ৯টার দিকে তিনি ভাত খাচ্ছিলেন। পরে কোনো এক ফাঁকে সবার অলক্ষ্যে ঘর থেকে বেরিয়ে যায় এবং ঘরের পাশেই একটি ডোবায় পড়ে মারা যায়। এদিকে শিশু রোমানার মা সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বার বার মুর্ছা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *