ইসরায়েলি জাহাজ ভিড়তে দিল না কানাডার বিক্ষোভকারীরা

ইসরায়েলি জাহাজ ভিড়তে দিল না কানাডার বিক্ষোভকারীরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কানাডার ব্যস্ততম সমুদ্রবন্দর ‘পোর্ট অব প্রিন্স রুপার্টে’ ইসরায়েলের একটি কন্টেইনারবাহী জাহাজ ভিড়তে দেননি দেশটির বিক্ষোভকারীরা।

সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েল যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে তার প্রতিবাদে বিক্ষোভকারীরা ইসরায়েলের কন্টেইনারবাহী ওই জাহাজটিকে ভিড়তে বাধা দেন।

পার্স টুডের এক প্রতিবেদন অনুযায়ী, বন্দরে ইসরায়েলের জাহাজ যাতে ভিড়তে না পারে সেজন্য বিক্ষোভকারীরা ‘ফেয়ার ভিউ কন্টেইনার’ টার্মিনালের প্রবেশমুখে পিকেট লাইন তৈরি করেন এবং এর মাধ্যমে জাহাজটিকে প্রতিহত করেন তারা।

উত্তর আমেরিকার দেশগুলোতে ইতোমধ্যে যে ‘ব্লক দ্য বোট আন্দোলন’ শুরু হয়েছে তার সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলের এই কন্টেইনার জাহাজটিকে প্রতিহত করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সাম্প্রতিক গাজা যুদ্ধের পর ইসরায়েলি বর্বরতায় বিস্মিত ও ক্ষুব্ধ উত্তর আমেরিকার যুদ্ধবিরোধী লোকজন এই আন্দোলন গড়ে তুলেছেন। তারা উত্তর আমেরিকার দেশগুলোর বন্দরে ইসরায়েলের জাহাজ প্রতিহত করার কর্মসূচি পালন করে যাচ্ছেন।

কানাডার বন্দরে ইসরায়েলি জাহাজ প্রতিহত করতে আসা ফ্রান্সিস রিলে নামে এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা এ কথা অস্বীকার করতে পারি না যে, বিশ্ব এখন একে অপরের সাথে সংযুক্ত। ফলে এখানে জাহাজ নোঙ্গর প্রতিহত করা হলে তার প্রভাব বিশ্বের অন্য অংশেও পড়বে।’

তিনি বলেন, ‘কাজটি করা কঠিন, তবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।’ উল্লেখ্য এর আগে যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড সমুদ্রবন্দরেও বিক্ষোভকারীরা ইসরায়েলের একটি পণ্যবাহী কার্গো জাহাজ ভিড়তে বাধা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *