দেশে একদিনে ৬৭ জনের মৃত্যু

দেশে একদিনে ৬৭ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে। এটি বিগত ৪৮ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২ মে ৬৯ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৪৬৬।

একই সময়ে দেশে আরো ৩ হাজার ৫৭ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৪৮ হাজার ২৭।

আজ শনিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশে করোনা শনাক্তের পর থেকে প্রতিদিনই পূর্ববর্তী ২৪ ঘণ্টার আপডেট জানিয়েছে আসছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৯৪৭টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯৬৪টি। এর মধ্যে আরো ৩ হাজার ৫৭ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা গতকালের তুলনায় কিছুটা কম। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৩ হাজার ৮৮৩ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ৫ হাজার ৫০৩টি।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৬৭ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের চেয়ে কিছুটা বেশি। আগের ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু হয়েছিল। দেশে এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ১১২ জন, যা ছিল গত ১৯ এপ্রিল। এ নিয়ে দেশে মোট ১৩ হাজার ৪৬৬ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৩৩ জন নারী। এর মধ্যে ১ জন বাড়িতে এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৫ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ০২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে খুলনা বিভাগেরই ২৪ জন। এ ছাড়া ঢাকায় ১৪, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ৮, সিলেটে ১, রংপুরে ৮ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *