পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতের নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব নাসির উদ্দিন মুনির। তিনি জমিয়তে উলামায়ে ইসলামেরও সহকারী সম্পাদক।
চট্টগ্রামের হাটহাজারী থেকে সোমবার (২১ জুন) তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মাসুম।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি হাটহাজারীতে হেফাজতের নেতাকর্মীরা যে ‘তাণ্ডব’ চালিয়েছে তার অন্যতম অভিযুক্ত নাসির উদ্দিন মুনির। ওই ঘটনায় হাটহাজারী থানার দায়ের হওয়া নাশকতা মামলায় এদিন তাকে গ্রেপ্তার করা হয়েছে।


