পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উপমহাদেশের সবচেয়ে বড় দীনি শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের ঐতিহ্যবাহী দারুল উলূম দেওবন্দ নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস মাওলানা আবদুল খালেক সাম্ভুলী গুরুতর অসুস্থ অবস্থায় দীর্ঘদিন যাবৎ হাসপাতালে ভর্তি আছেন।
তার সুস্থতা কামনায় বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।
জানা যায়, আল্লামা আবদুল খালেক সাম্ভুলী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
তিনি দীর্ঘদিন ধরে মিরাঠের স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার (২১ জুন) দিল্লির রাজীব গান্ধি ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে আসা হয়।
সূত্র : ইসলামিক মিডিয়া দেওবন্দ


