পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৯১৭ জনের।
বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজন, যশোরে পাঁচজন, ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় দুইজন, সাতক্ষীরায় দুইজন ও মেহেরপুরে একজন করোনায় মারা গেছেন।
২০২০ সালের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৭৯৫ জনের। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৬ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৬৭৬ জন করোনা রোগী।


