‘বিয়ে করছি, রাষ্ট্রের কোনো ক্ষতি করতে যাচ্ছি না’

‘বিয়ে করছি, রাষ্ট্রের কোনো ক্ষতি করতে যাচ্ছি না’

ক্রীড়া ডেস্ক : বেশ কয়েক দিন ধরেই খবর, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান। ৬৫ বছর বয়সী ইমরান বর্তমানে পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের নেতা। ফলে এই বয়সে তাঁর বিয়ের হ্যাটট্রিক নিয়ে পাকিস্তানজুড়েই চলছে সমালোচনা। অবশেষে সমালোচকদের উদ্দেশে মুখ খুললেন বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ক।

একেবারে অলরাউন্ডারের মতোই বলেছেন, ‘আমি তো বিয়েই করতে যাচ্ছি। রাষ্ট্রের কোনো ক্ষতি করতে যাচ্ছি না। এমন তো নয়, ভারতের কাছে দেশের কোনো গোপন তথ্য বিক্রি করে দিয়েছি।’ অর্থাৎ ইমরানের স্পষ্ট কথা, ‘হ্যাটট্রিক বিয়ে’ তাঁর ব্যক্তিগত বিষয়, এখানে খারাপের তো কিছু নেই। তার তৃতীয় হবু বউয়ের নাম বুশরা মানেকা।

ইমরানকে নিয়ে মূলত সমালোচনাটা শুরু করেছে নওয়াজ শরিফের দল ও বেসরকারি টিবি চ্যানেল জিও টিভি। তাই নওয়াজকে লক্ষ্য করে ইমরান বলেন, ‘আমি দেশের কোনো সম্পদ বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়িনি।’ পানামা পেপারস কেলেঙ্কারিতে নওয়াজ শরিফের নাম আসার বিষয়টি ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন ইমরান। ইমরানের সমালোচনা নিয়ে বেশি মেতেছে জিও। টুইটারে এ চ্যানেলের মালিক শাকিল-উর-রহমানকে ‘গণমাধ্যমের নর্দমার প্রচারণা’ বলে উড়িয়ে দিয়েছেন ইমরান।

১৯৯৫ সালে ইমরান বিয়ে করেন ব্রিটিশ ধনকুবের জেমস গোল্ডস্মিথের মেয়ে জেমিমাকে। ২০০৪ সালে দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। ২০১৫ সালে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন ইমরান। বিয়ে করেন সাংবাদিক রেহম খানকে। এই সম্পর্কটা কুৎসিত পরিণতি দিয়ে শেষ হয়। এরপর ৬৫ বছর বয়সী ইমরানকে জড়িয়ে ২০১৬-এর মাঝামাঝি, ২০১৭-এর শেষের দিকে আর ২০১৮ সালের শুরুতে বুশরা মানেকাকে নিয়ে অনেক খবর রটে। যদিও তিনি প্রথম দিকে বিষয়টিকে উড়িয়ে দিয়ে আসছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *