নিজস্ব প্রতিবেদক : ০৮ মার্চ ১৭ বুধবার বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে শূরাসভা অনুষ্ঠিত হয়। দারুল উলূম দেওবন্দের চিন্তা-চেতনার উপর প্রতিষ্ঠিত বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার উপর গুরুত্বারোপ করে দেশের বরেণ্য আলেমেদ্বীনগণ এ মিটিংয়ে বক্তব্য রাখেন। কওমী মাদরাসার সনদ, সিলেবাস ও পাঠ্যক্রম নিয়ে আলোচনা উঠে আসে। কওমী মাদরাসার ছাত্র-ছাত্রীদেরকে গতানুগতিক গণ্ডি থেকে বের করে সচেতন আলেমেদ্বীন ও যুগোপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করে প্রয়োজনে নতুন সিলেবাস ও পাঠ্যপুস্তক প্রণয়নের প্রস্তাবও উঠে আসে।
বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের প্রধান উপদেষ্টা দেশবরেণ্য আলেমেদ্বীন জিরি মাদরাসার মুহতামিম হযরত মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যবুল্লাহ সবাইকে ইখলাস ও আখলাক্বিয়্যাতের সাথে কাজ করার জন্য জোর তাগিদ দেন। বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের সভাপতি আল্লামা ফরীদ ঊদ্দীন মাসঊদ বলেন, সমাজ চাহিদার প্রেক্ষিতকে সামনে রেখেই বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ’র প্রতিষ্ঠা। প্রতিটি ক্ষেত্রে সৃষ্টিশীলতার সাক্ষর রাখতে হবে।
বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলীর পরিচালনায় মসলিসে শূরার সদস্যবৃন্দের মধ্যে উপিস্থত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কাসেম, মাওলানা আস‘আদ আল- হুসাইনী, মাওলানা আব্দুর রহীম কাসেমী, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা শরফুদ্দীন কাসেমী, মাওলানা মুসলেহ উদ্দীন কাসেমী, মাওলানা হুসাইনুল বান্না, মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন, মাওলানা এমদাদুল্লাহ কাসেমী, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা আব্দুল্লাহ, মুফতি শফীকুল ইসলাম ও মাওলানা বশীরুল্লাহ প্রমুখ।
patheo24/mr


