আফগানিস্তানে তুরস্ক-রাশিয়ার দূতাবাস বন্ধ

আফগানিস্তানে তুরস্ক-রাশিয়ার দূতাবাস বন্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তালেবানের উত্থানের কারণে আফগানিস্তানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে তুরস্ক ও রাশিয়া। যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সেনা প্রত্যাহারে নিরাপত্তা হুমকিতে পড়ায় উত্তরাঞ্চলের বালখ প্রদেশের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে দেশ দুটি।

আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো জোটের সেনা প্রত্যাহারে নিজেদের শক্তির জানান দিচ্ছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। দখলে নিচ্ছে একের পর এক শহর ও জেলা। এতে আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা চরম হুমকির মুখে পড়েছে। আফগান নিরাপত্তা বাহিনীও তেমন কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারছে না।

এমন উৎকণ্ঠার মধ্যেই নিরাপত্তার কথা ভেবে উত্তরাঞ্চলের বালখ প্রদেশের মাজহার-ই-শরীফের দূতাবাস বন্ধ করে দিয়েছে তুর্কি ও রাশিয়া। পূর্ব ঘোষণা ছাড়াই এই পদক্ষেপ নিয়েছে দুই দেশ।

বিশেষ করে উত্তরাঞ্চলে তালেবানের আধিপত্য ক্রমেই বাড়ছে। প্রদেশটি দ্রুত সশস্ত্র গোষ্ঠীটির দখলে যাচ্ছে। উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই এমন পদক্ষেপ নিলো আঙ্কারা-মস্কো। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

তালেবানের অপ্রতিরোধ্য উত্থানের কারণে বেশ উৎকণ্ঠায় প্রতিবেশ দেশ তাজিকিস্তানও। তালেবানের হামলার কারণে সীমান্ত পেরিয়ে হাজারো আফগান সেনা দেশটিতে পালিয়ে গেছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে ২০ হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রখমন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *