রামেক হাসপাতালে ১০ দিনে ১৭১ জনের মৃত্যু

রামেক হাসপাতালে ১০ দিনে ১৭১ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি জুলাই মাসের প্রথম ১০ দিনে হাসপাতালটিতে ১৭১ জনের মৃত্যু হলো করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে।

শনিবার (১০ জুলাই) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান। রামেক হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গে ৮ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৫ জন নারী। মারা যাওয়া ১৪ জনের মধ্যে রাজশাহীর ৭, নাটোরের ৪, পাবনা, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটের একজন করে আছেন।

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫২২ জন। এছাড়া, গত জুনে ৩৫৪ জনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *