রাজধানীতে আরও ৬০৪ জন গ্রেপ্তার

রাজধানীতে আরও ৬০৪ জন গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলমান কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন ৬০৪ জন। ভ্রাম্যমাণ আদালতে ১৬৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা।

এ ছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৭২৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১৫ লাখ ৬২ হাজার টাকা। আজ (সোমবার) পর্যন্ত রাজধানীতে মোট গ্রেফতার হয়েছেন ৭ হাজার ৯৫২ জন। সোমবার (১২ জুলাই) লকডাউনের ১২তম দিনে অভিযানে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ।

সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, লকডাউনের ১২তম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৬০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৭২৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করে ১৫ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইফতেখায়রুল আরও বলেন, করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে ১২তম দিনেও রাজধানীজুড়েই সক্রিয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও লকডাউনেও প্রতিষ্ঠান খোলা রাখায় ১৬৮ জনকে ২ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *