বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি সীমান্তের ৯২৯ নম্বর মেইনপিলার এলাকায় আজ বুধবার (১৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি নাগরিকের নাম সুবল চন্দ্র (৩০)। তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকু রাম বর্মণের ছেলে বলে জানা গেছে। ভারত থেকে গরু আনতে গিয়ে দেশটির অভ্যন্তরে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সূত্রে জানা যায়, সুবল চন্দ্রসহ আরো কয়েক জন রাখাল ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি সীমান্তের ৯২৯ নম্বর মেইন এবং ৮ নং সাব-পিলার এলাকা হয়ে ভারতে গরু আনতে যান। গরু নিয়ে তারা আজ বুধবার (১৪ জুলাই) সকালে বাংলাদেশে ফিরছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় কোচবিহার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের বাবুর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা। ভারতের অভ্যন্তরে ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান সুবল চন্দ্র। বিএসএফ মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যন্ট কর্নেল তৌহিদুল আলম বলেন, আমরা জানতে পেরেছি যে, ভারতের অভ্যন্তরে একটি মরদেহ পড়ে আছে। তবে তার পরিচয় নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদসহ পতাকা বৈঠকের আহ্বান জানানো হবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *