পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ নেতা মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১৬ জুলাই) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আ ন ম ইমরান খান বলেন, ‘আনসার আল ইসলামের’ নেতা মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানকে রাজধানী ঢাকার শাহ আলী থানাধীন বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়েছে।
এ বিষয়ে আজ শুক্রবার (১৬ জুলাই) বিকেলে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।


