গুলশানে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

গুলশানে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানী গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ফারিয়া হায়দার (২১)।

শনিবার (১৭ জুলাই) সকালে অচেতন অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা করে সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আলম হায়দার জানান, আমার মেয়ে মালয়েশিয়া একটি মেডিক্যাল প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। আমার মেয়ে অতিরিক্ত জেদি প্রকৃতির ছিলেন। কিছুদিন ধরে তার মানসিক সমস্যা হয়েছিল। গত রাতে অনলাইনে ক্লাস করে ঘুমিয়ে যায়। আজ (১৭ জুলাই) সকালে অনেক ডাকাডাকি করার পরেও দরজা খুলেনি। পরে চাবি দিয়ে লক খুলে ভিতরে গিয়ে দেখি সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফারিয়া গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *