অবৈধ ৩০৬ পাকিস্তানীকে ফেরত পাঠাল ইরান

অবৈধ ৩০৬ পাকিস্তানীকে ফেরত পাঠাল ইরান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানের ছাগাই জেলার তফতান সীমান্তে ৩০৬ জন পাকিস্তানিকে প্রশাসনের হাতে তুলে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত রবিবার (১৮ জুলাই) তাদের পাকিস্তানের প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।

সরকারী সূত্রে জানা গেছে, বৈধ ভ্রমণের দলিল না থাকায় এই পাকিস্তানিদের ইরানের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ফেডারেল তদন্ত সংস্থাটির কাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা ইরান হয়ে ইউরোপে যেতে চেয়েছিল।

সূত্র জানায়, আটককৃত পাকিস্তানীদের করোনা পরীক্ষা করা হয়েছে। এবং তারা সবাই করোনভাইরাসের পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। নির্বাসিত পাকিস্তানীদের মধ্যে পাঞ্জাবের ২৪৩, খাইবার পাখতুনখোয়া থেকে ২৮, আজাদ জম্মু ও কাশ্মীরের ১৪, সিন্ধু থেকে ১১ এবং বেলুচিস্তানের ১০ জন রয়েছেন।

সূত্র: ডন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *