স্বাস্থ্যবিধি মেনে হজ পালন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিনন্দন

স্বাস্থ্যবিধি মেনে হজ পালন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিনন্দন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে হজের আয়োজন করায় সৌদি কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত ১৯ জুলাই এক টুইট বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

টুইট বার্তায় ডাব্লিউএইচও-এর আন্তোনিও গুতেরেস লিখেন, ‘এ বছর হজ পালন করতে ধর্মপ্রাণ মানুষ সমবেত হয়েছেন। কভিড-১৯ মহামারি সংক্রমণ রোধে হজযাত্রীদের নিরাপত্তায় সৌদি কর্তৃপক্ষে গৃহীত পদক্ষেপকে আমরা অভিনন্দ জানাচ্ছি।’

এরপর আরেকটি টুইট বার্তায় তিনি ‘ঈদ মোবারক’ লিখে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন। গত ১৭ জুলাই থেকে সৌদিতে অবস্থানরত ৬০ হাজার হজযাত্রী নিয়ে হজের কার্যক্রম শুরু হয়েছে। এদের মধ্যে ১৫০ টি দেশের নাগরিক রয়েছে বলে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।

হজের কার্যক্রম চলাকালে হজযাত্রীদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আল আবদ আল আলি বলেছেন, এখন পর্যন্ত হজযাত্রীদের কারো করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়নি।

এদিকে মক্কার পবিত্র মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বিন বালিলাহকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস এ সম্মাননা স্মারক প্রদান করেন।

গত ১৯ জুলাই আরাফার ময়দানে তিনি হজের খুতবা প্রদান করেছেন। এরপর দিন তিনি কাবা প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজে ইমামতি করেছেন। সব দায়িত্ব সুন্দরভাবে পালন করায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

শায়খ বান্দার বিন বালিলাহ তায়েফ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। ২০১৩ সাল থেকে তিনি মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২০ সালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের রাজকীয় নির্দেশনায় শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাকে দেশটির কাউন্সিল অব সিনিয়র স্কলারসের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সূত্র : আল আরাবিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *