চীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু

চীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের রাজধানী চ্যাংচুনে ওই গুদামটি অবস্থিত বলে জানা গেছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সিনহুয়া।

চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ এখনও চলছে। ওই ঘটনার প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা মই এবং ক্রেন দিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। ওই ভবনটির চারপাশ কাঁচ দিয়ে ঘেরা।

এর আগে গত জুনে চীনের হেনান প্রদেশে একটি বোর্ডিং স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন নিহত হন। যার মধ্যে অধিকাংশই শিশু। এনডিটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *