পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের সপ্তম দিনে ৫৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ২০৬ জনকে ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, বিধিনিষেধ নিয়ম অমান্য করায় রাজধানীতে ৫৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৪৩৮টি গাড়িকে ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।


