লকডাউন অমান্য করায় রাজধানীতে গ্রেপ্তার ৪৮১

লকডাউন অমান্য করায় রাজধানীতে গ্রেপ্তার ৪৮১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কঠোর বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিধিনিষেধের ৯ম দিনে ৪৮১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এছাড়া ২০২ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ২ লাখ ৬ হাজার ৭১০ টাকা। অন্যদিকে ট্রাফিক বিভাগ ৪৪০ টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে ১০ লাখ ৪৫ হাজার টাকা। গত কালের চেয়ে গ্রেপ্তার ও জরিমানা সংখ্যা বেড়েছে আজ।

শনিবার (৩১ জুলাই) ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গণপরিবহনগুলো না চললেও প্রাইভেট কার, মাইক্রোবাস, জরুরি সেবা সংস্থার গাড়ি এবং খোলা দেখা গেছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট ও কঠোর ভাবেই দেখা গেছে। এতে ঢাকার প্রবেশ পথগুলোতে দেখা গেছে দীর্ঘ যানজট।

এর আগে, শুক্রবার অকারণে বাইরে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৮১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ছুটির দিন হওয়ায় কমেছে গ্রেপ্তার ও জরিমানা। এছাড়া ১০৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ৬৭ হাজার ৯৪০ টাকা। অন্যদিকে ট্রাফিক বিভাগ ৩২১ টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে ৮ লাখ ১৭ হাজার টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *