দেশে এসেছে আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন

দেশে এসেছে আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন। রবিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে অক্সিজেনবাহী ট্রেন বেনাপোলে পৌঁছায়।

এর আগে ২০০ মেট্রিক টন করে ২৪, ২৮ ও ৩০ জুলাই ৬০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে এসেছিল তিনটি ট্রেন। এ নিয়ে চার দিনে ভারত থেকে ৮০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বাংলাদেশে এসেছে।

ভারতীয় সময় রবিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৭টায় ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন অক্সিজেনবাহী চতুর্থ ট্রেনটি টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। দুপুরে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছায়।

কাস্টমের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় বিকাল সাড়ে ৩টায়। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার একই পথ দিয়ে ভারতে ফিরবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ এপ্রিল ভারতের ৪৮০টি রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করে ভারতীয় রেলওয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *