কাল আসছে জাপানের উপহারের টিকার তৃতীয় চালান

কাল আসছে জাপানের উপহারের টিকার তৃতীয় চালান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের তৃতীয় চালান আজ সোমবার (২ আগস্ট) ঢাকার উদ্দেশে টোকিও ছেড়েছে।

জাপানের স্থানীয় সময় অনুযায়ী সোমবার (২ আগস্ট) রাত সোয়া ৯টায় নিপ্পন এয়ার ওয়েজের একটি ফ্লাইট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। এই টিকা কাল মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে ঢাকায় পৌঁছাবে। এসব টিকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত।

টোকিও বাংলাদেশ দূতাবাস আজ সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। এ নিয়ে তিন দফায় বাংলাদেশে ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *