ময়মনসিংহ মেডিক্যালে আরও ২২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যালে আরও ২২ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে মারা গেছেন তাঁরা।

২২ জনের ১০ জন মারা গেছেন করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন। বুধবার (৪ আগস্ট) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন।

করোনা সংক্রমণে যে ১০ জন মারা গেছেন তাঁরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার খলিলুর রহমান (৭৫), নাসিমা (৫২), সাইফুজ্জামান (৩৯), গিয়াসউদ্দিন (৬২), সারোয়ার জাহান (৮১), মমতাজ বেগম (৮০), গৌরীপুরের মোবারক হোসেন শান্ত (১৬), নেত্রকোনা পুর্বধলার আব্দুর রউফ (৩৫), টাঙ্গাইল ঘাটাইলের আমেনা বেগম (৮০) ও মধুপুরের আবেদা খাতুন (৬০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের আব্দুল হেলিম (৭০), ফজিলা খাতুন (৬০), সাইমুননেসা (৬৫), শামসুদ্দিন (৯০), সাইফুল (৬৫), তারাকান্দার আব্দুল খালেক (৬৭), আবু সালেহ (৫৫), ত্রিশালের হামিদা খাতুন (৪৬), মুক্তাগাছার খলিলুর রহমান (৫৮), ফুলপুরের আকবর (৭০), নেত্রকোনা সদরের জুলেখা (৬৫) ও পুর্বধলার হাবিবুর রহমান (৬২)।

ডা. মহিউদ্দিন আরো জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৫৫৩ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে আইসিইউত ২২ জন। নতুন ভর্তি ১০০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *