এ বছর বজ্রপাতে ২৭২ জনের মৃত্যু হয়েছে

এ বছর বজ্রপাতে ২৭২ জনের মৃত্যু হয়েছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বজ্রপাতে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তথ্য মতে, বিশ্বের বেশি বজ্রপাত সংঘটিত হওয়া দেশগুলোর মধ্যে ভেনিজুয়েলার মারাকাইবো হ্রদে সবার ওপরে। রয়েছে আফ্রিকার কঙ্গো ও ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। এ তালিকায় ঝুঁকিপূর্ণ হিসেবে বাংলাদেশর নামও রয়েছে।

ডিজাস্টার ফোরামের গবেষণা সহযোগী রাফায়াত ইসলাম জানান, ২০২১ সালের ৪ আগস্ট পর্যন্ত দেশে বজ্রপাতে মোট ২৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিশু ৫৪ জন, নারী ৩৯ এবং পুরুষ ১৭৯ জন।

বজ্রপাতে এ বছর সবচেয়ে বেশি মারা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলায় (৩২ জন)। এছাড়া সিরাজগঞ্জ জেলায় ১৯ জন এবং জামালপুরে ১৬, নেত্রোকোনা ১৫, চট্টগ্রামে ১২ এবং কিশোরগঞ্জ ১০ জন মারা গেছে। সবশেষ আজ (০৪ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে ১৭ জন নিহত হয়েছে। এর মধ্যে ১২ জন পুরুষ, ৫ জন নারী।

দেশের ২০১১ সালের পর থেকে বজ্রপাতে মৃত্যুর প্রবণতা ক্রমাগতভাবেই বেড়ে চলছে। ২০১৫ সালে ৯৯ জন, ২০১৬ সালে ৩৫১, ২০১৭ সালে ২৬২, ২০১৮ সালে ৩৫৯, ২০১৯ সালে ১৬৮ জন। এছাড়া ২০২০ সালে বজ্রপাতে মারা গেছে ৩৮০ জন। এর মধ্যে শিশু ৮০, নারী ২৯, এবং পুরুষ ২৭১ জন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, বুয়েট, দুর্যোগ ফোরামসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য মতে, গত এক দশকে (২০১০ সাল থেকে) দুই হাজারের বেশি মানুষ বজ্রপাতে মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন কয়েক হাজার নারী-পুরুষ। এর মধ্যে বেশিরভাগই মাঠে কাজ করতে গিয়ে মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *