১১ আগস্ট থেকে চলবে ট্রেন

১১ আগস্ট থেকে চলবে ট্রেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ১১ আগস্ট থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (৫ আগস্ট) রেলওয়ের অফিশিয়াল ফেসবুক পেইজে পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এ পোস্টে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়। যার মধ্যে রয়েছে- কোনো প্রকার ভাড়া বাড়ানো হবে না। প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। নন-কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে ক্রয় করতে হবে। টিকিট কাউন্টার বন্ধ থাকবে। সব অগ্রিম টিকিট যাত্রার পাঁচ দিন আগে ক্রয় করতে পারবেন। অনলাইনে ক্রয়কৃত টিকিট ফেরত দেওয়া যাবে না।

কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। আসনবিহীন টিকিট বিক্রয় বন্ধ থাকবে। ট্রেনে ভ্রমণেচ্ছু যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই শুধু ট্রেনে ভ্রমণের জন্য অনুরোধ করা হলো। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। মাস্ক ব্যতীত কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *