চীন থেকেই আসবে সাড়ে ৭ কোটি টিকা : স্বাস্থ্যমন্ত্রী

চীন থেকেই আসবে সাড়ে ৭ কোটি টিকা : স্বাস্থ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন থেকে সিনোফার্মের সাড়ে সাত কোটি ডোজ টিকা আসবে। তিনি বলেন, ‘চীনের সঙ্গে আমাদের দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। এরইমধ্যে তারা টিকা পাঠানোও শুরু করেছে। আমরা চীন থেকে আরও ছয় কোটি ডোজ টিকার চুক্তি করব।’

আজ শনিবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় কোটি ডোজ টিকার মধ্যে দুই কোটি ডোজ করে অক্টোবর ও নভেম্বর মাসে চার কোটি ডোজ আসবে। এর আগেও আসবে, তবে কিছুটা কম করে। আগস্টে কিছুটা কম টিকা আসবে।

বঙ্গবন্ধুর সহধর্মিনীর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএসএমএমইউয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এই কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হয়।

ফিল্ড হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *