বাংলাদেশ-ইরান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান রাইসি

বাংলাদেশ-ইরান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান রাইসি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের সাথে ইরানের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গতকাল শুক্রবার (৬ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করার সময় এসব মন্তব্য করেন ইরানের নতুন প্রেসিডেন্ট।

ইবরাহিম রাইসি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ইরানের রয়েছে সুপ্রাচীন সাংস্কৃতিক সম্পর্ক। সেই সম্পর্ক কাজে লাগিয়ে দেশটির সঙ্গে নতুন করে আরও বৃহৎ পরিসরে কাজ শুরু করতে চাই আমরা। অর্থনীতিসহ সকল ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা হবে। এতে করে লাভবান হবে দুই দেশের জনগণ।

তার শপথ অনুষ্ঠানে যোগ দিতেই ইরান সফরে গিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শপথ অনুষ্ঠানের কিছুক্ষণ পর ইরানের সংসদের একটি কক্ষেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইবরাহিম রাইসি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির ও বিস্তারের লক্ষ্যে বিদ্যমান সকল সুযোগ ও সম্ভাবনা কাজে লাগানো হবে। আমরা চাইলে দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে উভয় দেশে যৌথ পুঁজি বিনিয়োগ করতে পারি। আশাকরি, বাংলাদেশ সরকার এই সম্পর্কোন্নয়নে এগিয়ে আসবে।

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন ইবরাহিম রাইসি। তিনি বলেন, নির্যাতিত এই মুসলিম জনগোষ্ঠিকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাই। তাদেরকে যাতে প্রত্যাবাসনের মাধ্যমে একটি সুন্দর জীবন দেওয়া যায়, সেই চেষ্টায় বাংলাদেশের পাশে থাকবে ইরান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *