রামেক করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু

রামেক করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে রবিবার (৮ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রবিবার (০৮ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মৃতদের মধ্যে ছয় জন করোনা পজিটিভ ও ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। এছাড়া দুই জন করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের তিন জন এবং নওগাঁ, কুষ্টিয়া ও পাবনা জেলার এক জন করে রয়েছেন।

রামেক পরিচালক আরো জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪২ জন। বর্তমানে করোনা ইউনিটে থাকা ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছে ৪০৫ জন।

এর আগের দিন শনিবার রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭টি নমুনা পরীক্ষা কর হয়। এতে ১৫১ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রাজশাহীতে এখন শনাক্তের হার আবারও বেড়ে ৩৮ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *