১০ আগস্টের পর পর্যায়ক্রমে খুলে দেয়া হবে সবকিছু

১০ আগস্টের পর পর্যায়ক্রমে খুলে দেয়া হবে সবকিছু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, চলতি আগস্ট মাসের ১০ তারিখ পর ধীরে ধীর সবকিছু থেকে বিধিনিষেধ তুলে নেয়া হবে। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্তু সিদ্ধান্ত দিবেন।

রোববার (৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এতথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবারের (৯ আগস্ট) মধ্যে এ ব্যাপারে একটি সরকারী প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান এই মন্ত্রী।

এদিকে চলতি মাসের ৩ তারিখ ভার্চুয়ালি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে। ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। ১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধের সময়ের মতো চলবে, ১১ তারিখ থেকে খুলবে অফিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *