প্রভাবশালী নারীর তালিকায় ব্রিটিশ মুসলিম প্রতিনিধি ‘জারা’

প্রভাবশালী নারীর তালিকায় ব্রিটিশ মুসলিম প্রতিনিধি ‘জারা’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাজ্যে মুসলিমদের বৃহত্তম সংগঠনের প্রথম নারী জেনারেল সেক্রেটারি জারা মুহাম্মদ প্রভাবশালী নারীদের তালিকায় স্থান পেয়েছেন। নিউইয়র্ক ভিত্তিক ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এ প্রকাশিত ২৫ প্রভাবশালী নারীর তালিকায় তার নাম প্রকাশ পায়।

২০২১ সালের প্রভাবশালী ২৫ জন নারীর তালিকা প্রকাশ করে নিউইয়র্ক ভিত্তিক ফ্যাশন মাসিক ম্যাগাজিন ভোগ। এ তালিকায় দেশ ও সমাজে প্রভাবশালী নারী নেতৃবৃন্দের কথা তুলে ধরা হয়। প্রভাবশালী নারীদের তালিকায় যুক্তরাজ্যের দ্য মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)-এর প্রথম নারী জেনারেল সেক্রেটারি জারা মুহাম্মদের নামও স্থান পায়।

জারা মুহাম্মদ বলেন, ‘অনেক মনে করে, মুসলিম নারীরা নিপীড়িত। তাদের এ ধারণা ভাঙতে বিশেষত সমতা ভিত্তিক আগামীর সমাজ গড়তে আমি কাজ করছেন।’ তিনি সহকর্মী ও বিশ্বকে দেখিয়ে দিতে চান যে, তরুণরা নেতৃত্ব দিতে সক্ষম এবং নারীরাও ভালো নেতৃত্ব দিতে পারে।

২০২১ সালে মাত্র ২৯ বছর বয়সে সর্বকণিষ্ঠ ও প্রথম নারী হিসেবে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন-এর জেনারেল সেক্রেটারি পদে জারা মুহাম্মদ নির্বাচিত হন। যুক্তরাজ্যের স্ট্র্যাথক্লাইড ইউনিভার্সিটি থেকে মানবাধিকার আইনে স্নাতক ডিগ্রিধারী অর্জন করেন। এর আগে ২০১৬ সালে জারা ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিস-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

জারা মুহাম্মদ স্কটল্যান্ডের গ্লাসগো শহরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বসবাস করেন। তাঁর পূর্বপুরুষ পাকিস্তানের মুলতান থেকে যুক্তরাজ্যের পাড়ি জমায়।

সূত্র : ভোগ ম্যাগাজিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *