পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দৈনিক মৃত্যুর সংখ্যা তুলনামূলক হারে কমতে শুরু করেছে। দেশে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৫ হাজার ১৪৩ জনের।
শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯১ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২৩ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৭১ শতাংশ।


