পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২২ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৩৬ রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ২৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৭০৯টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।


