টিকা নিয়ে বড় ‘সুখবর’ আছে : পররাষ্ট্রমন্ত্রী

টিকা নিয়ে বড় ‘সুখবর’ আছে : পররাষ্ট্রমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা টিকার ব্যাপার জানাতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, টিকা নিয়ে বড় ‘সুখবর’ আছে। নিজ বাসভবনে আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা চেষ্টা করছি, বিভিন্ন দেশ থেকে টিকা আনার। টিকা নিয়ে বড় সুখবর আছে। যুক্তরাষ্ট্র থেকে সপ্তাহে ১০ লাখ টিকা পাব। এ ছাড়া দেশটি থেকে আরো ৫০ লাখ টিকা আসবে।

ড. মোমেন আরও বলেন, টিকা ব্যবহার করতে না পেরে ফেলে দিচ্ছে একটি উন্নত দেশ। এটা মানবাধিকারের লঙ্ঘন। আমরা শুরু থেকে বলে আসছি। কেউ এটা (টিকা) নষ্ট করতে পারে না। আপনাদের সকলের উচিত এর বিরুদ্ধে সোচ্চার হওয়া।

প্রসঙ্গত, এর আগে যুক্তরাষ্ট্র সরকার উপহার হিসেবে বাংলাদেশকে বেশ কিছু টিকা দিয়েছে। এর মধ্যে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা রয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে টিকা বণ্টনের বৈশ্বিক প্লাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে এসব টিকা বাংলাদেশকে দেওয়া হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *