পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দক্ষিণ কোরিয়ায় নাজমুল হাসান (৩০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৫ আগস্ট) তার মৃত্যু হয়। তবে এখনও তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে নাজমুল হাসানের মৃত্যুর বিষয়টি জানিয়েছে।
জানা গেছে, নাজমুল হাসানের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার নেত্রাবতী গ্রামে। তিনি দক্ষিণ কোরিয়ার ছাং উওন শহরের ওরিম নামক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কর্মরত ছিলেন।


