অন্যায়ের বিরুদ্ধে মুসলিমদের রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন এরদোগান

অন্যায়ের বিরুদ্ধে মুসলিমদের রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন এরদোগান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইস্তাম্বুলে ইসলামী করপোরেশন ইয়ুথ ফোরামের চতুর্থ সাধারণ সভায় ভিডিও বার্তায় বিশ্বব্যাপী মুসলিমদের প্রতি যে অন্যায়-অবিচার হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

মুসলিমদের প্রতি কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করার আহ্বান জানিয়ে এরদোগান বলেন, সিরিয়া, আফগানিস্তান থেকে বিশ্বব্যাপী মুসলিমরা আজ সঙ্ঘাত, দেশান্তর, দারিদ্র এবং রোগব্যাধির সম্মুখীন। নিজেদের শান্তি এবং কল্যাণের দায়দায়িত্ব মুসলিমদের নিজেদের নিতে হবে। বিশ্বব্যাপী নিরাপত্তা এবং মানবজাতির ভবিষ্যতের জন্য অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বিশ্ব এখন মানব ইতিহাসের ইতিহাসের সব থেকে অস্থির সময় পার করছে। নিরাপত্তার সমস্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং করোনাভাইরাস মানুষের সুখ কেড়ে নিয়েছে।

এরদোগান বলেন, সুযোগ পেলেই তুরস্ক বিশ্বব্যাপী সংঘটিত অন্যায় তুলে ধরে। এ সময় তিনি যুবকদের রাজনীতি, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা এবং সামাজিক জীবনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

যুবকদের লক্ষ্য করে এরদোগান বলেন, আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি- কেউ যেন জাতি, ধর্ম এবং সাংস্কৃতিকভাবে আমাদেরকে বিভক্ত করতে না পারে। ‘বিশ্ব পাঁচ রাষ্ট্রের থেকে বড়’ মন্তব্য করে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য বডি সংস্কারের আহ্বান জানান।

ইস্তানবুলে ইয়ুথফোরামের এই অনুষ্ঠানে ৫৬টি দেশের মুসলিম তরুণরা অংশ নেন। দুইদিনব্যাপী এই সম্মেলনে সহযোগিতা, যুব কৌশল, যুব উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন সংস্কৃতি, শিল্পকলা এবং খেলাধুলা নিয়ে আলোচনা হবে। ২০০৪ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে অলাভজনক, নির্দলীয় এই সংস্থা গঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *