জাপান থে‌কে আসছে আরও ৬ লাখ করোনা টিকা

জাপান থে‌কে আসছে আরও ৬ লাখ করোনা টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের করোনা টিকার পঞ্চম চালান টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। কোভ্যাক্সের আওতায় ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকাসহ নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট শুক্রবার (২৭ আগস্ট) নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।

টোকিও বাংলাদেশ দূতাবাস আজ শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

তারা আরও জানিয়েছে, এ টিকা শনিবার (২৮ আগস্ট) ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়। এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে আসে। গত ২ আগস্ট আসে উপহারের আরও ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা। সব‌শেষ ২১ আগস্ট চতুর্থ চালানে সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় আসে।

সবমিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশকে অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সে তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। সেখান থেকেই ৩০ লাখের বেশি ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *