রাজধানীতে মাদকসহ ৫৭ জন গ্রেপ্তার

রাজধানীতে মাদকসহ ৫৭ জন গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদক বিক্রি ও সেবন করার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা, গাজা, মদ, হেরোইনসহ ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার (এসি) আবু তালেব।

তিনি বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২৬ হাজার ৮৬৫ পিস ইয়াবা, ১৪০ গ্রাম ৬২ পুরিয়া হেরোইন ও ২২ কেজি ২৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

আবু তালেব আরও বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার (২৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *