খুলনা বিভাগে করোনায় আরও ৯ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনায় আরও ৯ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৪ জনের।

শনিবার (২৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়। একই সময়ে শনাক্ত হয়েছিল ৩১৩ জনের।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৩ জন করে মৃত্যু হয়েছে খুলনা ও ঝিনাইদহে। এছাড়া কুষ্টিয়ায় ২ জন ও যশোরে ১ জন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৮ হাজার ২৫৪ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৮০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৯২০ জন।

খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত এক দিনে খুলনায় ৩৭৮ নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ২৯ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ৪ জন, যশোরে ১৩ জন, মাগুরায় ১ জন, ঝিনাইদহে ১৬ জন, কুষ্টিয়া ১ জন ও মেহেরপুরে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *